রায়গঞ্জে সহসস্ত্রাধিক কৃষকের মধ্যে প্রনোদনা বীজ ও সার বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

  

রায়গঞ্জে সহসস্ত্রাধিক কৃষকের মধ্যে প্রনোদনা বীজ ও সার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ
১৫-০৪-২০১৯ ০৭:১৭ অপরাহ্ন
রায়গঞ্জে সহসস্ত্রাধিক কৃষকের মধ্যে প্রনোদনা বীজ ও সার বিতরণ

রায়গঞ্জ  প্রতিনিধি ঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জে আউশ চাষের জন্য সার বীজ প্রনোদনা হিসাবে ১৩৫০ জন  কৃষকের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে  বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিস দ্বিতল ভবনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার নাজমুল হক মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ১৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১৫ কেজি ডিওপি ও ১০ কেজি করে এমপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।


সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ১৫-০৪-২০১৯ ০৭:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 537 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com