কাজিপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

  

কাজিপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

আব্দুল জলিল
১৫-০৪-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন
কাজিপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

কাজিপুর  প্রতিনিধিঃ কাজিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় সোমবার দুপুরে কাজিপুর কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ৭৫০ জন কৃষকের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, কৃষি অফিসার রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার প্রসেনজিত তালুকদার, উপ-সহকারী কৃষি অফিসার ফজলার রহমান প্রমুখ।  


আব্দুল জলিল ১৫-০৪-২০১৯ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 555 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com