বগুড়ায় বিএনপি নেতা খুন
০৭ মে, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

  

বগুড়ায় বিএনপি নেতা খুন

ডেস্ক রিপোর্টঃ
১৫-০৪-২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ন
বগুড়ায় বিএনপি নেতা খুন

ডেস্ক নিউজঃ বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুল আলম শাহীন (৪০) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১ টার পরে নিশিন্দারা উপশহর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

 

 

 

নিহত মাহবুল আলম শাহীন বগুড়া সদর উপজেলার ধর্মপুর এলাকার আনিসুর রহমান দুলা মিয়ার ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশা ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন প্রতি রাতে নিশিন্দারা উপশহর বাজারে আড্ডা দিতেন। রোববার রাত ১০টার আগে তিনি তার প্রাইভেটকার নিয়ে উপ-শহর বাজারে আসেন। গোলাম মোস্তফা আবু তাহের নামে এক ব্যবসায়ীর বিসমিল্লাহ চাউল আড়ৎ থেকে চাল কেনেন। চালগুলো প্রাইভেটকারে রেখে তিনি মোবাইল ফোনে ফ্লাক্সিলোড করেন। পরে রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত ও ধারালো দায়ের কোপ দিয়ে পালিয়ে যায়। তিনি দৌঁড়ে কিছুদূর যাবার পর রাস্তার পাশে পড়ে যান। এসময় দুজন পথচারী রক্তাক্ত অবস্থায় শাহীনকে উদ্ধার করে প্রথমে নামাজগড় এলাকায় স্বদেশ ক্লিনিকে নেন। সেখান থেকে মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


ডেস্ক রিপোর্টঃ ১৫-০৪-২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 650 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com