পয়লা বৈশাখে বেড়াতে গিয়ে লাশ হলো ২ শিক্ষার্থী
১১ মে, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

পয়লা বৈশাখে বেড়াতে গিয়ে লাশ হলো ২ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্টঃ
১৪-০৪-২০১৯ ১০:০৫ অপরাহ্ন
পয়লা বৈশাখে বেড়াতে গিয়ে লাশ হলো ২ শিক্ষার্থী

টাঙ্গাইলের কালিহাতীতে পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের আদাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি গ্রামের আবদুস সাত্তার (১৭) এবং সেলিম (১৮)। সাত্তার একাদশ শ্রেণির ছাত্র এবং সেলিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, দুই তরুণ পয়লা বৈশাখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পথে আদাবাড়ি এলাকায় ট্রাকের চাপায় তাঁরা ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 


ডেস্ক রিপোর্টঃ ১৪-০৪-২০১৯ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 412 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com