সিরাজগঞ্জকে মাদক মুক্ত ঘোষনার অঙ্গিকার জেলা প্রশাসকের (ভিডিও সহ)
০২ মে, ২০২৬ ০২:৪৫ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জকে মাদক মুক্ত ঘোষনার অঙ্গিকার জেলা প্রশাসকের (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৪-২০১৯ ০৯:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জকে মাদক মুক্ত ঘোষনার অঙ্গিকার জেলা প্রশাসকের (ভিডিও সহ)
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেছেন, সিরাজগঞ্জকে আগামীতে মাদক মুক্ত ঘোষনা করা হবে। তিনি বলেন, বাংলা বছরের প্রথম দিনে আমরা অঙ্গিকার করি ভয়ানক মাদক থেকে সরে আসতে হবে। তা হলে জাতি সুস্থ্য জীবন পাবে। আমরা ইতি পূর্বে জেলার কামারখন্দকে মাদকমুক্ত করেছি। আগামীতে জেলাকে মাদক মুক্ত ঘোষনা করা হবে। রবিবার দুপুরে তিনি এসব কথা সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেন। বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা প্রধান সড়কে প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিতে ও প্রভাষক আব্দুল হামিদ সরকারের সন্ঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বিপিএম, জেলা পরিষদের প্রকৌশলী আবু জাফর, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, মেঘুল্লা নাজমুল উলুম ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ একেএম শামছুল আলম প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৪-২০১৯ ০৯:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 706 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com