উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৪-২০১৯ ০৬:০১ অপরাহ্ন
উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ  ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার  করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। শনিবার গভীর রাতে হাইওয়ে থানা পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রায়পুরের রফিকুল ইসলামের ছেলে  সাজু ইসলাম (২৪),এবং একই গ্রামের আতাউর মন্ডলের ছেলে সাজু মন্ডলসহ দুজনের  কছে ২৪৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। 

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃতদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৪-২০১৯ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 441 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com