শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৪-০৪-২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের মোছাঃ খাদিজা বেগম নামে এক গৃহবধু ধানসিদ্ধ করার সময় চুলার আগুনে পুড়ে আহত হয়েছে ৷ রবিবার (১৪ এপ্রিল) চৌহালীর কোদালিয়া গ্রামের মোঃ আঃ মান্নানের স্ত্রী মোছাঃ খাদিজা বেগম (৪২) ভোরে ধান সিদ্ধ করতে গিয়ে শরীরে থাকা ওড়নায় আগুন লেগে সমস্ত শরীর পুড়ে যায় ৷ খাদিজার চিৎকারে আঃ মান্নান তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হয় ৷ তাদেরকে উদ্ধার করে ঢাকা ম্যাডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে ৷ প্রত্যাক্ষদর্শি শাহজাহান আলী জানান, ভোরবেলা ধানসিদ্ধ করার সময় ওড়নায় আগুন ধরে যায় এ সময় খাদিজার চিৎকারে আমরা এগিয়ে আসি দেখি তার সমস্ত শরীরে আগুন ধরে গেছে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ডাঃ আনিসুর রহমান মামুনের পরামর্শে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com