উল্লাপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন
০৯ মে, ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৪-২০১৯ ০৩:১৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় বাংলা নববর্ষ উদযাপন

রায়হান আলীঃ  উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপিত হয়। “আজ থেকে আরেকটি নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির নিজস্ব বর্ষপঞ্জিতে। বাংলাভাষীর জীবনে এলো এক অমলিন আনন্দের দিন। সকল বাঙালি প্রাণ জেগে উঠেছে নতুন সূর্যের আলোয়।”

এর ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা দেশীয় পোশাকে সেজে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব ও মোঃ জাহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব সরোয়ার বকুল ও অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা প্রমুখ।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উল্লাপাড়া শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৪-২০১৯ ০৩:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 717 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com