চৌহালী প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের চৌহালীতে পাচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত্রে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া থেকে পাচ কেজি গাঁজাসহ মোঃ স্বপন মোল্লা(২৮), সবুজ মোল্লা(৩৪) মোল্লা কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম গ্রামের মৃত্য আউয়াল মোল্লার ছেলে।
চৌহালী থানা ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওসি তদন্ত মোঃ হাসিবুল্লাহ হাসিব ,এস আই মোক্তার, ও এএসআই মোঃউজ্জাল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জোতপাড়া-গ্রোমের ৫ কেজি গাজাসহ দুই জন কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌহালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইবে৷