শাহজাদপুরে চারিত্রিক অপবাদ সইতে না পেরে স্টোকে যুবকের মৃত্যু
০৬ মে, ২০২৬ ০৫:২০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে চারিত্রিক অপবাদ সইতে না পেরে স্টোকে যুবকের মৃত্যু


১৩-০৪-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন
শাহজাদপুরে চারিত্রিক অপবাদ সইতে না পেরে স্টোকে যুবকের মৃত্যু

শামছুর রহমান শিশির : শাহজাদপুর উপজেলার পাড়কোলা উত্তরপাড়া মহল্লার মৃত গোলাম নবীর ছেলে সালাম শেখ (৩৬) এর সাথে একই মহল্লার হাতের আলীর ছোট স্ত্রীকে জরিয়ে হাতেম আলী কর্তৃক অপবাদ দেয়ায় স্টোক করে সালাম শেখের মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর আড়াই টার দিকে এনায়েতপুরস্থ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাম শেখের মৃত্যু ঘটে। নিহতের স্ত্রী ও স্বজনদের অভিযোগ, ‘গত বুধবার রাতে একই মহল্লার হাতেম আলীর ২য় স্ত্রী বেলী খাতুনের সাথে নিহতের পরকীয়া সম্পর্কের অভিযোগ পরদিন গ্রামপ্রধানদের কাছে করেন হাতেম। এরপর থেকে এ নিয়ে মহল্লায় নানা কানাঘুঁষা ও দেনদরবারের প্রস্তুতিও চলছিলো। এ ঘটনার জেরে ও আপোষ রফার কথা বলে সালামের ওপর নানা ভাবে চাপ প্রয়োগ করা হলে এদিন দুপুরে সালাম মহাদুশ্চিন্তাগ্রস্থ্য জণিত কারণে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে স্থানীয় পিপিডি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় এদিন দুপুর আড়াই টার দিকে সালাম মারা যান।’ নিহতের স্ত্রী শাপলা ও স্বজনেরা এসব অভিযোগ করে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করছিলো।

 


১৩-০৪-২০১৯ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com