শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১২-০৪-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুস ছাত্তার শেখ (৬০) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্তার পৌর এলাকার রেলওয়ে কলোনি মহল্লার জাহেদ শেখের ছেলে। সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপারিনটেনডেন্ট আল মাহমুদ বলেন, ছাত্তার শেখ মাদক মামলায় গত ২৭ জানুয়ারি জেলা কারাগারে আসেন। শুক্রবার সকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক মামলায় তিনি একাধিকবার জেলা কারাগারে হাজতবাস করেছেন বলেও জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com