জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৮
১১ মে, ২০২৬ ০২:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৮

নিউজরুম
১২-০৪-২০১৯ ০৪:০৪ অপরাহ্ন
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৮

জয়পুরহাটের বানিয়াপাড়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি বাস বানিয়াপাড়া এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। আহত হয় অন্তত ২১ জন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের জেলা আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজরুম ১২-০৪-২০১৯ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 341 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com