শপথ নিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানেরা
০৯ নভেম্বর, ২০২৬ ০৩:৩০ পূর্বাহ্ন

  

শপথ নিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানেরা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৪-২০১৯ ০৬:৪৪ অপরাহ্ন
শপথ নিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানেরা
আশরাফুল ইসলাম রনি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শপথ নেওয়া চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা হলেন- অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি । ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা-ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা খাতুন। প্রসঙ্গত, প্রথম ধাপে ১০ মার্চ সিরাজগঞ্জের আটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৪-২০১৯ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 474 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com