তাড়াশে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা
২৬ এপ্রিল, ২০২৬ ০৩:২০ অপরাহ্ন

  

তাড়াশে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৪-২০১৯ ১০:৪০ পূর্বাহ্ন
তাড়াশে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা
আশরাফুল ইসলাম রনি: "ভুমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা সত্ব ঠিক রাখুন"প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ভুমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা ভুমি অফিস ও ইউপি ভুমি অফিসের আয়োজনে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুনসহ আরো অনেকেই। এ শোভাযাত্রায় উপজেলার ৮ ইউনিয়নের ভুমি কর্মকর্তারা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৪-২০১৯ ১০:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 461 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com