জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ১, আহত ৩
১১ মে, ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ১, আহত ৩

নিউজরুম
১০-০৪-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন
জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ১, আহত ৩

জয়পুরহাটে গরু বোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে গেছে। এতে কেরামত আলী ফকির (৪০) নামে একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চকভারুনিয়া-পাঁচবিবি সড়কের ভাতকোটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কেরামত আলীর ফকির সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার চকভারুনিয়া গ্রামের কাতের আলীর ছেলে ফরিদ হোসেন( ৩৫) ও কাচের মন্ডলের ছেলে রেজাউল করিম (৩২)।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মুমিনুল হক জানান, চকভারুনিয়া থেকে গরু নিয়ে ভটভটিযোগে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন কয়েকজন। ভাতকোটা এলাকায় আসার পর ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৩ জন আহত হয়। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজরুম ১০-০৪-২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 208 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com