চৌহালীতে বাংলা নববর্ষ উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা
২৯ জুন, ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন

  

চৌহালীতে বাংলা নববর্ষ উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১০-০৪-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন
চৌহালীতে বাংলা নববর্ষ উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়  (চৌহালী ডিগ্রী কলেজ) হল রুমে  পহেলা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ মোল্লা বাবুল আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী। উক্ত সভায় সভাপতিত্ব করেন মুহাঃ আবু তাহির , উপজেলা নির্বাহী অফিসার। প্রস্তুতিমূলক সভায় সভাপতি বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করা হবে এবং এই পহেলা বৈশাখে শোভাযাত্রা, র‌্যালি ,পান্তা ভাত খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দিক নির্দেশনা দেন।

 

 

 

 

 

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১০-০৪-২০১৯ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 430 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com