চৌহালীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
২৯ জুন, ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন

  

চৌহালীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১০-০৪-২০১৯ ০৩:৩৩ অপরাহ্ন
চৌহালীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

চৌহালী প্রতিনিধিঃ ”রাখব নিস্কন্টক জমি-বাড়ী,করব সাবাই ই-নামজারি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে নানা কর্মসুচির মধ্যেদিয়ে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) মুহাঃ আবু তাহির। সভাপতি বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে ই-নামজারী কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আরো জানান, নামজারী করতে কোর্ট ফি বাবদ ২০/-, রেকর্ড সংশোধন ফি বাবদ ১,০০০/-, খতিয়ান ফি বাবদ ১০০/- ও নোটিশ জারি ফি ৫০/- সর্বমোট ১,১৭০/- টাকার মধ্যে একটি নামজারীর কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়াও ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিসের সামনে স্টল বানানো হয়েছে। ভূমি সংক্রান্ত সকল সমস্যার জন্য আপনারা স্টল থেকে সকল বিষয়ে পরামর্শ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ মোল্লা বাবুল আক্তার প্রমুখ।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও এনজিও প্রতিনিধিরা।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১০-০৪-২০১৯ ০৩:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 334 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com