সলঙ্গায় ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
০৬ মে, ২০২৬ ০৮:১৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০৮-০৪-২০১৯ ১০:০৬ অপরাহ্ন
সলঙ্গায় ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু

সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুলে ট্রাক চাপায় ছমিরন বেগম(৫০) বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সন্ধায় সলঙ্গার হাটিকুমরুল বাজার সংলগ্ন বগুড়া মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছমিরন বেগম উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামের বাসিন্দা হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল কাদের জিলানী জানান,সন্ধার দিকে ছমিরন বেগম অটোরিক্সা যোগে তার গন্তব্যে পৌছানোর সময় বগুড়া থেকে ঢাকা গামী একটা মালবাহী ট্রাক এর সাথে ধাক্কা লাগে এতে তার মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছমিরন এর মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা বিষয়টি মিমাংসার দায়িত্ব নেওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৮-০৪-২০১৯ ১০:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 613 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com