শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৮-০৪-২০১৯ ০৯:৫৬ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ “সমতা ও সংহতি নির্ভর সর্বজনিন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির আয়োজনে র্যালী, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচীর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। রবিবার সকাল ১০ টায় কে.সি ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে এক বর্নাঢ্য র্যালী বের করে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। নলকা সিডিপির ম্যানেজার মি. করনেল কোস্টা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা হেল্থ ইন্সপেক্টর এবং নলকা সিডিপির মেডিকেল অফিসার ডাঃ দাউদুর রহমান, হেল্থ অফিসার মরিয়ম ইয়াসমিন সহ আইডি ভুক্ত শিশু ও তাদের মা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com