বেলকুচিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে আইন শৃঙ্খলার কমিটির জিরো টলারেন্স ঘোষণা
২৬ এপ্রিল, ২০২৬ ০৩:১৯ অপরাহ্ন

  

বেলকুচিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে আইন শৃঙ্খলার কমিটির জিরো টলারেন্স ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৪-২০১৯ ০৪:০০ অপরাহ্ন
বেলকুচিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে আইন শৃঙ্খলার কমিটির জিরো টলারেন্স ঘোষণা
জহুরুল ইসলামঃ মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে জিরো টলারেন্স ঘোষণা করেছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এই ঘোষণা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাইফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আরিফুল ইসলাম সোহেল। আরও উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াছমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ইউসুফজী খাঁন, সহ-সভাপতি গাজী লৎফর রহমান মাখন, প্রকৌশলী মাঈন উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নুরে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় সভায় উপস্থিতগণ তাদের বক্তব্যের মাধ্যমে বেলকুচি উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত করতে সহমত পোষন করে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৪-২০১৯ ০৪:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 772 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com