পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিএনসিসি শিক্ষক 'জাহিদুল ইসলাম'
২২ এপ্রিল, ২০২৬ ০৮:১৬ অপরাহ্ন

  

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিএনসিসি শিক্ষক 'জাহিদুল ইসলাম'

অনলাইন নিউজ এডিটর
০৭-০৪-২০১৯ ০৭:২০ অপরাহ্ন
পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিএনসিসি শিক্ষক 'জাহিদুল ইসলাম'

স্টাফ করেস্পন্ডেন্টঃ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে জেলার সরকারী নির্দেশে গঠিত বাছাই কমিটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে তাকে বরিশাল বিভাগে ২য় ও জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়। একই সাথে তিনি বরিশাল বিভাগে ২য় ও জেলায় শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মনোনীত হয়েছেন। এর আগে ২০১৭ সালে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

মো. জাহিদুল ইসলাম পিরোজপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও বিএনসিসি শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ তার শুভাকাঙ্ক্ষীরা আভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অধ্যাপক জাহিদুল ইসলাম ৩ ফেব্রুয়ারি ১৯৯৮২ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল মালেক মন্ডল ও মাতা মরিয়ম বেগমের বড় সন্তান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে রসায়ন বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২৮তম বিসিএসএ উত্তীর্ণ হন। এরপর উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। বর্তমানে তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ছোটবেলা থেকেই তিনি লেখালেখি, অভিনয় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার লেখা ৫টি নাটক মঞ্চায়িত হয়েছে যা অনেক সুনাম অর্জন করেছে। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নালে তার ৩ টি ও দেশীয় জার্নালে ২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২টি কাব্যগ্রন্থ ও ১টি প্রবন্ধগ্রন্থ লিখেছেন।

জাহিদুল ইসলাম নিয়মিত ডিজটাল কনটেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেন। শিক্ষক বাতায়নে নিয়মিত ডিজিটাল কনটেন্ট নিয়ে লেখালিখি করেন। তার রচিত স্নাতক সম্মান শ্রেণির ২টি পাঠ্যপুস্তক মুদ্রণ চলছে। খুব শীঘ্রই বাজারে আসবে বলে তিনি জানান।


অনলাইন নিউজ এডিটর ০৭-০৪-২০১৯ ০৭:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1445 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com