শিরোনামঃ
নিউজরুম ০৭-০৪-২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন |
কালবৈশাখীর তাণ্ডবে মাদারীপুরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত মানুষ। উপড়ে গেছে গাছপালা। ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাহত আছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে, সাতক্ষীরায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আম বাগান।
মাত্র আধাঘণ্টার তাণ্ডবে তছনছ হয়ে যায় মাদারীপুরের সদর, কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার শতাধিক ঘর-বাড়ি। উপড়ে পড়ে গাছ-পালা। জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান। ক্ষতিগ্রস্ত এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে সাতটি উপজেলার আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক আমের গুটি পড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আম উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি ও বাগান মালিকরা।
চাষিরা বলেন, শিলাবৃষ্টির কারণে তিনভাগের দুইভাগ আম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ঝড়ের কারণে প্রায় ১৫ ঘণ্টা ধরে, পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
শনিবার রাত ৯টার দিকে দেশের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com