উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
০৯ মে, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৪-২০১৯ ০৬:৫২ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

শনিবার গভীর রাতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে ১২৫ বোতল ফেন্সিডিল সহ সাইদুর রহমান (৫০) কে আটক করা হয়। সে কোতোয়ালি থানার সালকি বর্জাকুড়ি গ্রামের মৃত বেশার উদ্দিনের ছেলে।

একই সময় চাপাইনবয়াবগঞ্জ থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের আরেকটি বাসে তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ফেন্সিডিলসহ মেসবাউল ইসলাম (২৯) কে আটক করা হয়। সে চাপাইনবয়াবগঞ্জের বিশ্বাস টোলা গ্রামের উজির আলীর ছেলে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি প্রেসব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৪-২০১৯ ০৬:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 662 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com