খালেদা জিয়ার মুক্তির কথা সংসদে এসে বিএনপির নেতাকর্মিদের বলা উচিত
০৯ নভেম্বর, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

খালেদা জিয়ার মুক্তির কথা সংসদে এসে বিএনপির নেতাকর্মিদের বলা উচিত

আব্দুল জলিল
০৬-০৪-২০১৯ ০৪:৩৩ অপরাহ্ন
খালেদা জিয়ার মুক্তির কথা সংসদে এসে বিএনপির নেতাকর্মিদের বলা উচিত

কাজিপুর  প্রতিনিধিঃ  আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- আন্দোলনের হুমকি দিয়ে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। মুক্তির জন্যে বিএনপি থেকে নির্বাচিতদের সংসদে এসে কথা বলতে হবে।’ মুক্তির বিষয়ে জোরালো যুক্তি উপস্থান করতে হবে।’

 নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছেন, কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরো বলেন, ‘গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।’  বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্যে নাসিম আরও বলেন, ‘ যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতাদের দিয়ে আন্দোলন হয়না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে।’ 
 শনিবার দুপুরে কাজিপুরের অন্যরকম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।  বিদ্যানিকেতনের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ইয়াছিন আলী, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমূখ। 


আব্দুল জলিল ০৬-০৪-২০১৯ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com