এনায়েতপুর থানা বিএনপির সভাপতি বহিস্কার
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৪-২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন
|
|
এনায়েতপুর থানা বিএনপির সভাপতি বহিস্কার
জহুরুল ইসলামঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কর্তৃক দলীয় সিদ্ধান্তে এ সংক্রান্ত একটি চিঠি জেলা বিএনপির কাছে পাঠানো হয়েছে।
এনায়েতপুর থানা বিএনপি সিনিয়র সহ-সভাপতি গাজী দিলীর আহমেদ চিঠি প্রাপ্তির সত্যতা স্বীকার করে জানান, থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী গত ক’বছর ধরে দলীয় কোন্দল সৃষ্টির পাশাপাশি নানা অনিয়ম করে আসছিলেন। সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে কাজ না করে কৌশলে নৌকার পক্ষে কাজ করেন।
এ বিষয়ে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণস্বাক্ষর দিয়ে কেন্দ্র ও জেলা বিএনপির কাছে সংশ্লিষ্টতার ছবি সহ অভিযোগ দায়ের করে। যার তদন্ত শেষে। লিয়াকত আলীকে দলের ৫ এর গ ধারা মোতাবেক বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ সংক্রান্ত তার স্বাক্ষরিত একটি চিঠি গত ২৪শে মার্চ তাকে বরাবার প্রেরণ করে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৪-২০১৯ ০৩:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 739 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ