শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০৫-০৪-২০১৯ ০৬:৪৭ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়মের কলিয়া গ্রামে চৌধুরী পাঠাবলির মেলায় আবারও জুয়া খেলার আয়োজন করায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষের ঘটনা। গত বছরের এই দিনে মেলা বসানোর নামে জুয়া খেলায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। শূক্রবার সন্ধ্যা থেকে মেলায় জুয়া খেলা শুরু করার সকল আয়োজন সম্পন্ন হওয়ায় এলাকাবাসী চরম আতংকে রয়েছে।
জানা যায়,প্রতিবছরের এই দিনে কলিয়া গ্রামে মানত হিসেবে স্থানীয় মাহাতো সম্প্রদায়সহ বেশকিছু নৃতাত্বিক গোষ্টি চৌধুরী মেলার নামে পাঠাবলির আয়োজন করে। সেই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে পাঠাবলির উৎসব হয়। আর এ উৎসবকে ঘিরে সেখানে বসানো হয়েছে মেলা। সকাল থেকেই এ মেলায় অসংখ্য দর্শনার্থী মেলায় ভিড় জমায়। স্থানীয় মেলা আয়োজকদের কিছু অতি উৎসাহি ব্যক্তি প্রতিবছরের মতো এবারও জুয়ার আয়োজন করেন। সকাল থেকেই জুয়াড়িরা মেলায় ঘোরাফেরা করতে এবং জুয়ার আসর বসানোর প্রস্ততি নিতে দেখা যায়। গতবছর এই মেলায় জুয়ার আসর বসানোর আয়োজন নিয়ে বাকবিতন্ডা ও প্রভাববিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ি সংঘর্ষ বাঁধে এবং সংঘর্ষে কমপক্ষে ২৫জন আহত হয়। সেই ঘটনায় থানায় মামলা দায়েরও হয়। বর্তমানে মামলাটি বিচারাধিন রয়েছে। এবারেও এই মেলায় জুয়া বসানোর আয়োজনকে ঘিরে রয়েছে আতংক।
সোনাখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন ছানা বলেন গত বছর এই মেলায় জুয়ার আসরকে নিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং এলাকায় আইনশৃংলা পরিস্থিতির অবনতি হয়। এবার প্রশাসনের উচিত মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য জুয়া বন্ধ রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব জানান সকাল থেকেই জুয়ার আয়োজন চলছে। এবার যেন জুয়া চলতে না পারে সেই বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া উচিৎ। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল রিপনের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকারে সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার থানায় কোথাও কোন জুয়া খেলার অনুমতি দেয়া হয় না। কেউ যদি আয়োজনও করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com