শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৪-২০১৯ ০৬:২৪ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জে সিএনজি অটোরিক্সা খাদে পড়ে ইসরাইল হোসেন (৫৪) নামে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইসরাইল হোসেন কাপড় ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ সাহা বলেন, সকালে বেলকুচি থেকে কাপড় নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিলেন ইসরাইল সহ ৫ যাত্রী। তারা ঠাকুরটেক এলাকায় পৌছলে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসরাইল হোসেন নিহত ও ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com