শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৪-০৪-২০১৯ ০৫:০৯ অপরাহ্ন |
স্টাফ করেসপন্ডেন্ট টাঙ্গাইলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৪ তম মৃত্যবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় জননেতা আব্দুল মান্নান হলে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের পক্ষ থেকে মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর হল প্রভোস্ট, শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা পুস্পস্তবক অর্পণ করে।
এসময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তাঁর পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. পিনাকী দে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ, শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক ড. মোঃ খাইরুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুখসানা সিদ্দীকা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিবিড় পালসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com