বেলকুচির সি এন জি চালকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত ৪
১১ মে, ২০২৬ ০৫:৫৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচির সি এন জি চালকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৪-২০১৯ ০৫:০৬ অপরাহ্ন
বেলকুচির সি এন জি চালকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত ৪
জহুরুল ইসলামঃ সিরাজগঞ্জ বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের সিএনজি চালককের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এসময় সিএনজির চার যাত্রী আহত হয়েছে। সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে। চালক ইসরাইল হোসেন (৪৫) ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজির যাত্রী আরও চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সয়দাবাদ মুলিবাড়ি ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ইসমাইল হোসেন বেলকুচি পৌর এলাকার জিধুরী গ্রামের ইদ্রিস হোসেনের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে নিহত চালকের মরাদেহ উদ্ধার করে এবং আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ওয়্যার হাউস ইনসপেক্টর মো: আব্দুল হামিদ বলেন, বেলকুচি থেকে সিএনজি সিরাজগঞ্জে যাচ্ছিলো। সিএনজিটি চলতি অবস্থায় রাস্তার পাশে গভীর খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আরও চার যাত্রী আহত হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৪-২০১৯ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 892 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com