শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, রায়গঞ্জ ০৪-০৪-২০১৯ ০১:০৫ অপরাহ্ন |
রায়গঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে বসত বাড়ীর উপর পড়ে অন্ততঃ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১জন শিশুসহ ২জনের অবস্থা গুরুতর। এদের বগুড়া শজিমেক হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় ২০টির মতো সংযোগ মিটার ও মেইন সুইচ পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে ১টি গরু ও ১টি ভেড়া। বুধবার রাত সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে রায়গঞ্জ পৌরসভার ধানঘরা ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায়। প্রত্যক্ষদর্শিরা জানান বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় সংযোগ মিটার গুলোতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুত অফিসকে অবাহিত করা হলে বিদ্যুত লাইন বন্ধ করে দেয়া হয়। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সিরাজগঞ্জ পল্লি বিদ্যুত সমিতির আওতায় ভুইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল কুদ্দুস জানান ১১ হাজার ভোল্টেজের ঐ লাইনের টপ তার ইনসুলেটর ভেঙ্গে নিচে আরেকটি তারের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনায় আহতরা হলো মোহাম্মাদ আলী (৩৬), বায়েজিদ (৪২), শিশু রুবাইয়া (৫), আব্দুল আউয়াল (৫০), আলেয়া বেগম (৩০), হীরা খাতুন (১৮) ও শিশু জুরাইস (৩) ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com