বিএনপি শপথ না নিয়ে ভুল করছেঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
০৯ নভেম্বর, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

বিএনপি শপথ না নিয়ে ভুল করছেঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আব্দুল জলিল
০৩-০৪-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন
বিএনপি শপথ না নিয়ে ভুল করছেঃ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

 

কাজিপুর  প্রতিনিধি: ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিলেও শপথ না নিয়ে ভুল করছে। এক বার ২০১৪ সালে নির্বাচন অংশ না নিয়ে ভুল করেছে এবার শপথ না নিয়ে ভুল করছে। আজকে মাঠে যদি প্রতিদ্বন্দ্বিরা দুর্বল হয় সে খেলায় কিন্তু কারো যেতা ঠেকাতে পারবে না। আজকে যে ভাবেই হোক, যোগ্য বিরোধী দল  শূন্য হয়ে গেছে রাজনীতি। এজন্য সরকার দায়ী নয়। বিএনপি-জামায়াত জোটের ভুলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আজকে তারা ক্রমাগত ভুল করছে।’

 বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদের ৬০ তম মাসিক সভায় তিনি এসব কথা বলেন। কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘আপনাদের নেত্রী জেলে আছে এক বছরের উপরে। দুর্ভাগ্য আপনাদের, নেত্রীকে জেলে রেখে আপনারা এক মিলাদ ছাড়া আর ঘরে বসে অনশণ ছাড়া আপনাদের সামনে আর কোন কর্মসূচি নাই। আমাদের নেত্রী যদি এতোদিন জেলে থাকতো  তাহলে বাংলাদেশে আন্দোলনের আগুন জ্বলতো।’

নাসিম বলেন, ‘আপনারা নির্বাচনে এসেছিলেন, ফ্রন্ট করেছিলেন ভালো কথা। কিন্তু আপনারা মাঠে থাকতে পারেন নাই। এজন্য আওয়ামীলীগকে দোষ দিয়ে লাভ হবে না। ৬ জন আর ৭ জন যাই হোন আপনারা সংসদে এসে কথা বলেন। শক্তি থাকলে ঐ ৬ জন কথা বললে মনে হবে ৬শ জন কথা বলছে। আজকে কেন ভয় পাচ্ছেন? ৬ জন নিয়েই সংসদে যানকথা বলুন। নয়তো  ৩০ এপ্রিলের পর আমও যাবে ছালাও যাবে।’


আব্দুল জলিল ০৩-০৪-২০১৯ ০৬:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 416 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com