শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৪-২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন |
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে কাল বৈশাখী ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়েছে। এতে ওই এলাকার কৃষকের ব্যাপক ক্ষক্ষতি হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রামে অসংখ্য গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পরে। এছাড়া নওগাঁ ইউনিয়নের রংমহল এলাকায় বৈদুতিক সঞ্চালন লাইনের খুঁটি ভেঙ্গে পড়ায় বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে।
তাড়াশ পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের প্রকৌশলী নাজমুল হক জানান, ঝড়ের পর বিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছে। বিভিন্ন গ্রামে বিদ্যূৎ ব্যবস্থা সচল করতে তাদের অতিরিক্ত কর্মী কাজ করছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com