শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-০৪-২০১৯ ০৬:৪৬ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : এফডিসিতে দু' দিন ব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন উৎসবের প্রথম দিন আগামী কাল বুধবার স্বপ্ন সিরাজগন্জ শাখা, সলঙ্গা থানার সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করতে যাচ্ছে।একটি মানব উন্নয়নমুলক স্বেচ্ছাসেবী সংগঠন " স্বপ্ন সিরাজগন্জ " শাখার সভাপতি আশিক ইকবাল বাবু ও সাধারন সম্পাদক জাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিনামুল্যে রক্তের গ্রুপ,ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ নির্নয়,মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান সহ মানব সেবায় বিভিন্নমুখী অবদান রেখে চলেছে এ সংগঠনটি। স্বপ্ন এর প্রধান শাখা ঢাকায় অবস্থিত। আর চিত্র জগতের পরিচালক, শিল্পী,নায়ক- নায়িকা, অভিনেতা সহ অনেকেই স্বপ্ন এর উপদেষ্টা এবং স্বপ্ন সংগঠনের সাথে জড়িত। তাই এফডিসির সংশ্লিষ্টদের আমন্ত্রণে স্বপ্ন সিরাজগন্জ শাখা,সলঙ্গা থানার সংগঠনের একঝাঁক রক্তদাতা ও স্বেচ্ছাসেবক আগামী কালের অনুষ্ঠানে যোগদান করবেন। সুত্রে আরও জানা গেছে,এফডিসির উক্ত উৎসবে সম্মানীত অতিথিদের স্বপ্ন সিরাজগন্জ শাখার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com