উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ
১০ মে, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০২-০৪-২০১৯ ০৬:৪০ অপরাহ্ন
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ

 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিকভাবে মারধর করার অভিযোগ উঠেছে ।  ঘটনাটি ঘটেছে উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  সোমবারের দিন স্কুল চলাকালীন সময়ে ২য় শ্রেণীতে সহকারী শিক্ষক আবু সুফিয়ানের গণিত ক্লাসে পড়া দিতে না পারায় শিক্ষার্থী সুমাইয়া, আজিজুল, মিলনসহ অনেককেই বেতাঘাত, ও হাত দিয়ে চর থাপ্পড় দিয়ে  বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এতে কয়েক শিক্ষার্থী আহত হয়। ওই শিক্ষকের প্রহারে সুমাইয়ার কান নষ্ট হয়েছে বলে ধারণা করছে তার পরিবার। 


মঙ্গলবার দুপুরে  শিক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে মারধরে শিকার ২য় শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনের বাবা আয়নাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। সড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া, আজিজুল  ও মিলনসহ অনেকে জানায়  শিক্ষক আবু সুফিয়ান পড়া না পারলে তাদের  অনেক মারধর করে। তার মারধরের ভয়ে অনেকে স্কুলে আসছে না।


 সুমাইয়ার বাবা আয়নাল হোসেন অভিযোগ করেন অভিযুক্ত   শিক্ষক প্রায় প্রতিদিন কারণে অকারণে শিক্ষার্থীদের কে পিটিয়ে থাকেন। ভয়ে অনেকে শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আয়নাল হক তার সন্তানসহ অপর শিক্ষার্থীদের কে পিটানোর বিচার দাবি করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি ষড়যন্ত্রে শিকার আমি কাউকে মারধর করিনি। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান আমরা অভিযোগ পেয়েছি। সরকারি পরিপত্র অনুযায়ী কোন শিক্ষার্থী কে শারীরিকভাবে আঘাত করা যাবে না। ইতিমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ৩ কার্য দিবসের মধ্যে কারণ দশানোর জন্য বলা হয়েছে। সন্তোষজনক না হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৪-২০১৯ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 542 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com