ইফা মেরিজম্যান কোঃ প্রতারনায় স্বামীর গোচ্ছিত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ মুন্নীর
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:০১ অপরাহ্ন

  

ইফা মেরিজম্যান কোঃ প্রতারনায় স্বামীর গোচ্ছিত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ মুন্নীর

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০৪-২০১৯ ০৪:২১ অপরাহ্ন
ইফা মেরিজম্যান কোঃ প্রতারনায় স্বামীর গোচ্ছিত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ মুন্নীর
জহুরুল ইসলামঃ মালয়েসিয়ার ইফা মেরিজম্যান কোম্পানীর প্রতারনায় স্বামীর গোচ্ছিত টাকা পাচ্ছেনা বলে অভিযোগ সিরাজগঞ্জের মেঘা আক্তার মুন্নীর। সংসারের একটু স্বচ্ছলতা আনতে ২০১৪ সালে সরকারী ভাবে শ্রমিক ভিষায় যাহার পসপোট নং ইএ-০১৫৫৭৫৮ মালয়েশিয়ায় গমন করেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার আব্দুল হালিম তারার ছেলে আল আমিন সমো। সে দেশে গিয়ে ইফা মেরিজম্যান কোম্পানীর পাম্প ফলের বাগানে কর্মরত থেকে উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল দেশা থাকা তার মা ও স্ত্রী সন্তানের সংসার। হঠাৎ ২০১৮ সালের ৫ অক্টবর মোবাইল ফোনে খবর আছে হ্নদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে সমো। আতœ চিৎকারে ভারি হয়ে ওঠে পুরো মাসুমপুর এলাকা। শোকে মাতল সমোর পরিবার। একমাত্র সন্তানকে নিয়ে দুচোখে অন্ধকার দেখে সমোর স্ত্রী মুন্নী। দীর্ঘ অপেক্ষা কখন আসবে স্বামীর মৃত দেহটি। চোখের সবটুকু জল শুকিয়ে গেলেও স্বামীর মুখটি শেষ বারের মতো এক নজর দেখার অপেক্ষা যেন আর দিন কাটেনা তার। অবশেষে ১১ অক্টবর শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে চলে আছে সমোর মৃত দেহটি। ইফা মেরিজম্যান কোম্পানীর, সে দেশের জীবন বীমা কোম্পানী ও রাষ্ট্রের বেশ কিছু কাগজ পত্রে স্বাক্ষর করে স্বামীর মৃত দেহটি বুঝে নেন মুন্নী। স্বামীর দাফন হয়ে গেলেও তার গচ্ছিত কোন টাকা বুঝে পাননি তিনি। এমনকি জীবন বীমার যে টাকা ছিলো তারও কোন সন্ধান মেলেনি। অতচো মৃত্যুর কয়েক দিন আগে সমো তার স্ত্রীকে জানায় ১৫ লাখ টাকার জীবন বীমা রয়েছে। আমার কিছু বেতনের টাকা কয়েক দিন পরে পাঠিয়ে দিচ্ছি। অথচো স্বামীর মৃত দেহ আসলেও কোন টাকা পায়নি সমোর পরিবার। এক সন্তান আর মাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটছে মুন্নীর। বিষয়টি অভিযোগ আকারে পররাষ্ট্র মন্ত্রনালয় ও প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রেরন করলেও কোন সারা পাচ্ছেননা তিনি। তাই পররাষ্ট্র মন্ত্রনালয় ও প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন সমোর স্ত্রী মুন্নী।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৪-২০১৯ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 700 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com