নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন
০৭ মে, ২০২৬ ০১:২৪ অপরাহ্ন

  

নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন

নিউজরুম
০১-০৪-২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন
নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন

নওগাঁ একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শহরের ডাবপট্টি এলাকার আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা পৌনে ৩টার দিকে ওই ভবনের ৪ তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি পুরো ৪ তলা জুড়ে ছড়িয়ে পড়ে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। ভবনটি স্থানীয় ব্যবসায়ী মজনু রহমানের। ভবনের বিভিন্ন তলায় প্লাস্টিকের গুদাম রয়েছে।

 

আগুনের সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ঘটনাস্থলে যান এবং পরিদর্শন করেন। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত উজ্জ্বল আলী জানান, দুপুরে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের গুদাম থেকে আগুন লেগেছে।

এদিকে আগুন নিভানোর কাজে নিয়োজিত ২ জন ফায়ারসার্ভিস কর্মী আহত হন। তবে ভবনটিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


নিউজরুম ০১-০৪-২০১৯ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 528 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com