কাজিপুরে কালবৈশাখীর দাপট
০৪ অক্টোবর, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে কালবৈশাখীর দাপট

আব্দুল জলিল
০১-০৪-২০১৯ ০৪:০৪ অপরাহ্ন
কাজিপুরে কালবৈশাখীর দাপট

কাজিপুর  প্রতিনিধিঃ  চৈত্র মাসের মাঝামাঝিতে হালকা ঝড়ো বাতাস দিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কালবৈশাখী মৌসুমের আগমণ বার্তা ঘোষিত হয়েছে। রবিবার বিকেল থেকে রাত অবিধি থেমে থেমে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে। খনার বচনের ‘যদি বর্ষে ফাল্গুনের শেষ-ধন্য রাজার পুণ্য দেশ’ প্রবাদ অনুসারে কৃষককুল খুবই আশাবাদী হয়ে উঠেছে রবিবারের এ বর্ষণে। চৈত্রের এ বৃষ্টি ছিলো কৃষকদের কাছে খুবই কাক্সিক্ষত। এ বর্ষণ মাঠে থাকা উঠতি রবি ফসলের জন্য খুবই উপকারী হয়েছে। পাশাপাশি ইরি-বোরো আবাদের জন্যও তা খুবই সহায়ক হবে বলে মনে করছেন কৃষিবীদগণ। পাশাপাশি এ বৃষ্টি সেচের উৎসকেও সমৃদ্ধ করবে বলে মনে করছেন কৃষকগণ। এ বৃষ্টি ছিল বহু প্রতিক্ষিত। কাজিপুরে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। 


আব্দুল জলিল ০১-০৪-২০১৯ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 436 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com