শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৪-২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ চারদিনেও সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় নৌকা ডুবিতে নিখোঁজ নুরজাহানের খোঁজ মেলেনি। রবিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান স্থগিত করেছেন বলে জানান কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লিয়াকত হোসেন। তিনি জানান, হয়তো নদী তীর সংরক্ষণ কাজে ব্যবহৃত সিসি ব্লকের সাথে আটকে গিয়ে লাশ বালির নিচে চাপা পড়ে থাকতে পারে।
উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় কাজিপুরে যমুনার মেঘাই ঘাটে বালিবাহী কার্গোর ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে জজিরা গ্রামের আব্দুস ছালাম ও তার স্ত্রী নুরজাহান নদীতে পড়ে নিখোঁজ হয়। এসময় স্থাণীয়রা নৌকার মাঝি ও আব্দুস ছালামকে উদ্ধার করলেও নুরজাহানের সন্ধান পাওয়া যায়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com