সিরাজগঞ্জে বাসচাপায় স্ত্রী নিহত স্বামী ও শিশুকন্যা আহত
১১ মে, ২০২৬ ০৮:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে বাসচাপায় স্ত্রী নিহত স্বামী ও শিশুকন্যা আহত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
৩১-০৩-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাসচাপায় স্ত্রী নিহত স্বামী ও শিশুকন্যা আহত

সোহাগ হাসানঃ  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় স্পৃষ্ট হয়ে লাকী খাতুন (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী নূরুল ইসলাম ও শিশুকন্যা ফিহা। রবিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই রুহুল আমীন জানান, নূরুল ইসলাম চাকরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে টাঙ্গাইলে থাকেন। সকালে তারা মোটরসাইকেলযোগে বাড়ি থেকে টাঙ্গাইলে ফিরছিলেন। মোটরসাইকেলটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে বাসের চাকায় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লাকী নিহত হন। এসময় আহত হন তার স্বামী ও শিশুকন্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং নিহতের লাশ স্বজনদের কাছে হস্তর করে।

 


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩১-০৩-২০১৯ ০৭:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 420 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com