শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩১-০৩-২০১৯ ০২:৫১ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জ, চৌহালী উপজেলার উওর খাষপুখুরিয়া গ্রামের নান্নু মিয়া (৪০) নামের এক ব্যাক্তি পারিবারিক কলহের জের ধরে গত রাতে আত্নহত্যা করে।জানা যায় যে,গত ২৯ মার্চ ঢাকা থেকে সন্ধায় বাড়ী আসে,বাড়ি আসার পর ৩০ মার্চ পিতা,মাতার সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়, এবং সে তার ঘরের আসবাবপএ বিক্রয় করে। এর পরে স্ত্রীর সাথে ঝগড়া করে এবং ৩০ মার্চ রাতে ৮ টার পড়ে যে কোন সময় নিজ ঘরে রশিতে ঝুলে আত্নহত্যা করে। এ ব্যাপারে চৌহালী থানার, ওসি( তদন্ত) হাসিবুল্লাহ হাসিব জানান আমরা সকাল ৭ টার দিকে খবর পেয়ে ঘটনা স্থলে যাই,তার পর লোক জনের সাথে কথা বলে জানতে পারি আসবাবপত্র বিক্রয় করার কথা পিতা,মাতা নিষেধ করলে তাদের সাথে রাগ করে ৩০ মার্চ রাতে যে কোন সময় আত্নহত্যা করে এ বিষয়ে চৌহালী থানায় একটি ইউডি মামলা হয়, যাহার নং অপমৃত্যু ০২। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পেরন করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com