উল্লাপাড়ায় চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
১০ মে, ২০২৬ ০১:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-০৩-২০১৯ ০৪:৩২ অপরাহ্ন
উল্লাপাড়ায় চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

রায়হান আলীঃ  উল্লাপাড়ায় কৃষি ভিত্তির ইউটিউব চ্যানেল চিত্রপুরী কৃষিচিত্রের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।  সেই সাথে চ্যানেলটির ১ লক্ষাধিক সাবস্ক্রাইবার হয়েছে ও ইউটিউব  থেকে বিশেষ উপহার এবং  স্বীকৃতি স্বরুপ সিলভার এ্যাওয়ার্ড উপহার পাঠিয়েছে। বাংলাদেশে এই প্রথম কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল চিত্রপুরী কৃষিচিত্র মাত্র ১১ মাসে সিলভার এ্যাওয়ার্ড লাভ করেছে। কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেলে সিলভার বাংলাদেশে প্রথম পেয়েছেন মিডিয়া ব্যাক্তিত্ব সাইক সিরাজ এবং দ্বিতীয় সিলভার এ্যাওয়ার্ড পেয়েছেন উল্লাপাড়ার র.ই মানিক। 

চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটির স্বাধিকারী র.ই মানিক উল্লাপাড়ার কৃতী সন্তান। 
২০১৮ সালে র.ই মানিক বাংলাদেশে কৃষি ক্ষেত্রে কৃষকদের সাফলতা,পশু পালন, বৃক্ষরোপণ   ও বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন ও পরামর্শ দিয়ে আসছে । 
তার চ্যানেলটি ইতিমধ্যে লক্ষাধিক মানুষের মনে জায়গা করে নিয়েছে। চিত্রপুরী কৃষি চিত্রের ভিডিও প্রদর্শনী ও কৃষি ক্ষেত্রে নানা পরামর্শের মাধ্যমে বেকার যুবকেরা কৃষি ক্ষেত্রে উদ্ভুদ্ধ হচ্ছে। 

চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটির  স্বাধিকারী র.ই মানিক বাংলাদেশের বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন চাকুরির পিছে সময় নষ্ট না করে বাংলাদেশ কৃষি ক্ষেত্রে সম্ভবনাময় দেশ তাই কৃষি ক্ষেত্রে সময় দিলে সফলতা অর্জন করতে পারেন। 
তার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ কৃষি ক্ষেত্র কে এগিয়ে নিতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই ইউটিউব চ্যানোলটির ভিডিও প্রদর্শনী ও পরামর্শ নিয়ে যেন বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয় সেই লক্ষ্যে কাজ আমৃত্যু কাজ করে যাবে। 

শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া যুব সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত যুব সংঘ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস,এম নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা,৭১ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল,ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এ,আর জাহাঙ্গীর, উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়,কাউন্সিল আবুল কালাম আজাদ সহ প্রমুখ। 
অনুষ্ঠান সঞ্চলনা করেন আহবুবুল হাসনাত সবুজ। 

অনুষ্ঠানে চিত্রপুরী কৃষিচিত্র  ইউটিউব চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১০০ পাউন্ডের কেক কাটা  এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-০৩-২০১৯ ০৪:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 755 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com