শিরোনামঃ
নিউজরুম ৩০-০৩-২০১৯ ০৯:৩৪ পূর্বাহ্ন |
রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
জানা গেছে, আজ শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যদের পাশপাশি কাজ করছেন সাধারণ মানুষও।
এ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, এখনো আগুনের লাগার কারণ জানা যায়নি।
এর আগে ২০১৭ সালের ২ জানুয়ারিতে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com