কাজিপুরে বালু বোঝাই কার্গোর ধাক্কায় নৌকাডুবিঃ নিখোঁজ এক
১১ মে, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে বালু বোঝাই কার্গোর ধাক্কায় নৌকাডুবিঃ নিখোঁজ এক

আব্দুল জলিল
৩০-০৩-২০১৯ ০৯:১২ পূর্বাহ্ন
কাজিপুরে বালু বোঝাই কার্গোর ধাক্কায় নৌকাডুবিঃ নিখোঁজ এক

কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবিতে নুরজাহান নামের এক মহিলা নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ওই মহিলার স্বামী ও নৌকার মাঝিকে স্থানীয়রা উদ্ধার করেছে। কাজিপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে নিখোঁজ মহিলার সন্ধানে কাজ করছে।   কাজিপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাজিপুরের জজিরা চরের আব্দুস সালাম(৫৫) ও তার স্ত্রী নুরজাহান (৪৫) কাজিপুর থেকে বাড়ি ফিরতে মেঘাই নৌকাঘাটে আসে। ততক্ষণে নিয়মিত খেয়া সার্ভিস বন্ধ হয়ে গেছে। ফলে সন্ধ্যে সাড়ে ছয়টায় নাটুয়ারপাড়ার শফিকুলের নৌকা ভাড়া করে একটি মোটরসাইকেলসহ দুজন রওনা হন। নৌকা ছাড়ার পর মেঘাই ঘাট থেকে দেড়শ মিটার যাবার পরেই বিপরীত দিক থেকে আসা হুজাইয়া সলেমন নামের একটি বালি বোঝাই কার্গো ওই নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি পানিতে ডুবে যায়। ঘাট থেকে স্থাণীয়রা এই ঘটনা দেখে দ্রুত নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি শফিকুল ও আব্দুস সালামকে উদ্ধার করে। কিন্তু নূরজাহানের কোন সন্ধান মেলেনি। কাািজপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টা করেও ওই মহিলা ও মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। উদ্ধার চেষ্টাকালে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, খবর পেয়ে মেঘাই ঘাটে গিয়েছিলাম। শনিবার নিখোঁজ মহিলার সন্ধানে উদ্ধার অভিযান চালানো হবে। আর তদন্ত সাপেক্ষে দায়ী কার্গোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

 


আব্দুল জলিল ৩০-০৩-২০১৯ ০৯:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 506 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com