শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-০৩-২০১৯ ০৯:০৯ পূর্বাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জে যমুনা নদীর ক্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে রাসেল(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার রাণীগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির লাশ উদ্ধার করে। রাসেল রাণীগ্রাম মধ্যপাড়ার রবি আলমের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল দুপুরে তার ফুপুর সাথে যমুনা নদীর ক্যানেলে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com