উল্লাপাড়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত
১০ মে, ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

উল্লাপাড়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৯-০৩-২০১৯ ০৭:৪০ অপরাহ্ন
উল্লাপাড়ায় ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ শুক্রবার উল্লাপাড়া- কামারখন্দ আঞ্চলিক মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি মোড়ে মালবাহী একটি ট্রলি স্কুল ছাত্র ইসমাইল (১২) কে চাপা দেয়। ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ইসমাইল চর কালিগঞ্জ গ্রামের ফরহাদ আলীর ছেলে। সে বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। পুলিশ চালকসহ ট্রলিটি আটক করেছে। উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক রায়হান আলী জানান, ঘটনার সময় ওই ছাত্র রাস্তা পার হচ্ছিল। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৩-২০১৯ ০৭:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 567 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com