আরিয়ান বিন সম্পদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
০২ মে, ২০২৬ ০৩:৪৯ পূর্বাহ্ন

  

আরিয়ান বিন সম্পদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৯-০৩-২০১৯ ০৭:১১ অপরাহ্ন
আরিয়ান বিন সম্পদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর মো. আরিয়ান বিন সম্পদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।   
সে উপজেলার তাড়াশ পৌর এলাকার হাসপাতাল রোডে ডা.বিউটি রাজের একমাত্র সন্তান।   সে তাড়াশ সদরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাড়াশ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে  ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ লাভ করে।  গত ২৪ মার্চ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় থেকে সারাদেশে একযোগে বৃত্তির ফলাফলা প্রকাশিত হয়। ওই ফলাফলে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।  এই ফলাফল অর্জনে অভিভাবক, স্কুলের শিক্ষক মন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  সে আগামীতে বড় হয়ে ডা. হতে চায়।   আরিয়ান বিন সম্পদ সকলের কাছে দোয়া কামনা করেছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৩-২০১৯ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 586 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com