শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৯-০৩-২০১৯ ০২:০০ অপরাহ্ন |
পর পর দুই বার উদ্বোধনের পরও সচল হলো না উল্লাপাড়া পৌর টার্মিনালটি। সেখানে দুর পাল্লার যাত্রী বাহী যানবাহন ছাড়া কোন যানবাহনই দাঁড়াচ্ছে না। শ্যামলীপাড়া সহ আরো চারটি ষ্ট্যান্ডেই দাঁড়াচ্ছে সকল প্রকার যানবাহন। অস্থায়ী এ টার্মিনালটির দুই পাশে পৌর কতৃপক্ষ দাঁড়ালেই ১ হাজার টাকা অর্থ দন্ড সাইনবোর্ড টাঙ্গিয়েছে। কিন্তু সকল যানবাহন সেই সাইনবোর্ডকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তার নিচেই দাঁড়াচ্ছে। এতে একদিকে যেমন এই শহরের সেই চিরচেনা যানজট রয়ে যাচ্ছে,অন্যদিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর টার্মিনালটি অকার্যকর হয়ে পড়েছে। এই টার্মিনালটি ব্যবহারে স্থানীয় পরিবহন শ্রমিক ও মালিকদের অনেকটা অনিহা দেখা গেছে আগে থেকেই। তবে পরিবহন সংশ্লিষ্টরা দাবী করছেন টার্মিনালটিতে দাঁড়ালেই মোটা অংকের টাকা চাঁদা দিতে হয় । তাই সেখানে যানবাহন যাচ্ছে না। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সার্বিক সহযোগীতায় টার্মিনালটি চালু হলেও স্থানীয় পৌরসভা ও পরিবহন নেতাদের সমন্বয়হীনতায় তা অকার্যকর হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। উল্লাপাড়া পৌর শহরে এখন পাঁচটি বাস ষ্টপেজ। এগুলো হচ্ছ-শ্রীকোলা,পৌর টার্মিনাল, শ্যামলীপাড়া,কাওয়াক ও আর এস ষ্টেশন। সাধারন মানুষের প্রশ্ন আমরা কোনটাকে টার্মিনাল বা বাস ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার করব? এ পথে চলাচলকারী যানবাহনগুলোও পড়েছে বিপাকে।
সাংবাদিক https://www.facebook.com/joynalabedin.joy.969 জয়নাল আবেদীন জয় এর ফেসবুক থেকে নেওয়া।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com