যমুনায় গোসল করতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
১১ মে, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

যমুনায় গোসল করতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৯-০৩-২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ন
যমুনায় গোসল করতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

সোহাগ হাসানঃ  সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর হার্ট পয়েন্টের ৩ নং ক্রসবাঁধে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে স্মরণ(২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিখোজ হয়েছে। নিখোঁজ স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র ও শহরের চৌরাস্তা মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ আব্দুল হামিম জানান, দুপুরের দিকে সাকিব, শান্ত, স্মরণ ও ইমন এই ৪ বন্ধু মিলে যমুনা নদীর ওই স্থানে গোসলে নেমে সাঁতার দিয়ে এ পাড় থেকে ওপাড় যায়। ফিরে আসার সময় অন্যরা তীরে উঠলেও স্মরণ পানিতে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় ভাবে খোজাখুজি করে ব্যর্থ হয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ামাত্র আমরা ঘটনাস্থলে পৌছে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করি। তারপরেও সন্ধান না পেয়ে রাজশাহী ফায়ারসার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা রাতেই সিরাজগঞ্জে এসে পৌছাবেন এবং শুক্রবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করবেন বলে তিনি জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৯-০৩-২০১৯ ১০:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 378 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com