শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৮-০৩-২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জে বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্র নিখোজ।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শী জানায় বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীর ক্রসবার বাধ ৩ এলাকায় স্মরন,শাকিব,শান্ত ও ইমন ৪ বন্ধু গোসল করতে নামে। এসময় তাড়া নদী সাতরিয়ে বাধের মাথায় জাগা চড়ে যায়,সেখান থেকে পাড়ে আসার সময় ৩ বন্ধু পাড়ে আসলেও স্মরণ ¯্রােতের টানে নদীতে ভেসে যায়। পড়ে পুলিশ,ফায়ারসার্ভিস এবং স্থানীয়রা যমুনায় অনেক খোজাখোজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। স্থানীয় জেলেদের সহয়তায় উদ্ধার কাজ চললেও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস । নিখোজ স্মরন ইসলামিয়া সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচ এসসি পরীক্ষায় অংশ গ্রহন করতো বলে জানিয়েছে পরিবার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com