শিরোনামঃ
নিউজরুম ২৮-০৩-২০১৯ ০৪:৪৭ অপরাহ্ন |
মো. আব্দুল বাতেনঃ শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্টে দুলু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কুড়িকাহনীয়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের নিজ ধান ক্ষেতে।
এলাকাবাসি ও তার পরিবার সূত্রে জানাগেছে, দুলু মিয়া সকালে নিজ ধান ক্ষেতে ঘাস কাটতে যায়। এসময় ধান ক্ষেতের উপর দিয়ে জি.আই তারের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে লোকজন তার লাশ ঘনটাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এব্যাপারে আবাশিক প্রকৌশলী মোকছেদুল আলম সোহাগের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এনিয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com